Warning: Undefined array key "slug" in /home/hikmatec/diniyatcourse.com/pages/header.php on line 26
Arabic Language Course for Women | Online Islamic Classes | Diniyat Course

আরবি ভাষা শিক্ষা কোর্স (নারীদের জন্য)

নারীদের জন্য আরবি ভাষা শিক্ষার অনলাইন প্লাটফর্ম

5 (1 reviews)
20+ students enrolled
এই কোর্সটি শুধুমাত্র নারীদের জন্য।
পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করুন
Reviews
musfira
04 Aug 2025

আরবি ভাষা শিক্ষা কোর্সটি নারীদের জন্য অত্যন্ত উপকারী একটি কোর্স, আলহামদুলিল্লাহ।

Your Instructor
উস্তাযা নাহার আক্তার

দাওরা, হিফয (১০ জুয)

আরবি ভাষা ইসলামের মৌলিক ও গুরুত্বপূর্ণ ভাষা। কুরআন আল্লাহর বাণী। এই বাণী আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন— তাই বলা যায়, আরবি ভাষা হল আল্লাহর ভাষা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মাতৃভাষাও ছিল আরবি। কেননা তাঁর হাদীস, দুআ ও নির্দেশনাগুলোও মূলত আরবিতেই বর্ণিত।

নামায, তাসবীহ, দুআ, ইবাদত ইত্যাদি সবকিছুতেই আরবি ভাষার ব্যবহার রয়েছে। আরবি জানলে এসব ইবাদতের প্রকৃত অর্থ ও অনুভব হৃদয়ে জাগে, যা ইমান ও আত্মিক শক্তি বৃদ্ধি করে। এছাড়া জান্নাতের ভাষাও হবে আরবি, অর্থাৎ মু’মিনগণ জান্নাতে গিয়ে আরবিতেই আলাপ করবেন।

আরবি ভাষা শেখার মাধ্যমে একজন মুসলমান সরাসরি কুরআন ও হাদীস বুঝতে সক্ষম হয়, আল্লাহর বাণীর গভীরতা উপলব্ধি করতে পারে এবং দীন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। এটি শুধু একটি ভাষা শেখা নয়, বরং ইসলামের গভীরে প্রবেশের এক চাবিকাঠি। তাই বলা যায়, আরবি ভাষা শেখা মুসলমানদের জন্য এক মহৎ সাধনা, যা ইহকাল ও পরকালের মুক্তির পথ প্রশস্ত করে।

কোর্সে যা যা থাকছে:

  • প্রয়োজনীয় আরবি শব্দার্থ শেখা
  • সহজভাবে বাক্য গঠন ও ব্যবহার
  • প্রতিটি ক্লাসে তামরিন (অনুশীলন)
  • প্রাথমিক তারকীব (বাক্য বিশ্লেষণ)
  • কোর্স শেষে পরীক্ষা (মোট ৩টি)
  • উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট প্রদান

ক্লাসের সময় ও সংখ্যা:

  • মোট ক্লাস সংখ্যা: ২৪টি
  • সপ্তাহে ২ দিন ক্লাস (শনিবার ও বুধবার)
  • সময়: রাত ৮:৩০-৯:৩০ (১ ঘণ্টা ব্যাপী)
  • কোর্সের মেয়াদ: ৩ মাস (এসো আরবি শিখি-১ম খন্ড)

কোর্সটি যাদের জন্য:

  • যারা আরবি পড়তে পারেন, কিন্তু অর্থ বোঝেন না
  • যারা কুরআন ও সুন্নাহ বুঝার উদ্দেশ্যে আরবি শিখতে চান
  • যারা ঘরে বসে অনলাইনে শেখার উপযোগী পরিবেশ চান
  • গৃহিণী, ব্যস্ত নারী বা শিক্ষার্থী, যাদের সময় সীমিত

বিশেষ সুবিধা:

যেসব মায়েদের সন্তানরা মাদরাসায় পড়ে, এই কোর্সটি তাদের জন্য বিশেষ সহায়ক হবে। কারণ এতে শেখানো বিষয়গুলো সন্তানদের কুরআন, আরবি ও দীনি শিক্ষায় সহায়তা করতে মায়েদের সক্ষম করে তুলবে, ইন-শা-আল্লাহ।

আমাদের লক্ষ্য:

এই কোর্সের মাধ্যমে নারীদের কুরআনের ভাষা বুঝার প্রাথমিক যোগ্যতা তৈরি করা— যাতে তারা নিজেরা কুরআন, হাদীস ও দীনি বিষয় পড়তে ও বুঝতে পারেন এবং পরিবারে দীনের আলো ছড়িয়ে দিতে পারেন, ইন-শা-আল্লাহ।

আরবি ভাষা শেখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
বই পরিচিতি ও শেখার প্রথম ধাপ
১ম অধ্যায়- কিছু সহজ শব্দার্থ ও ছোট দুই শব্দের বাক্য চর্চা

আরবি শব্দার্থ মুখস্থ ও বাক্যগঠন

গুনবাচক শব্দার্থ মুখস্থ করা ও প্রশ্নবোধক বাক্যের উত্তর শেখা
আরবি শব্দার্থ লেখার চর্চা করা

গুনবাচক শব্দ দিয়ে বাক্য শেখা

২টি শব্দের সংযুক্তি ও তাঁর ব্যবহার
কোর্স বিবরণ
  • ক্লাসের সময়: ২৪ ঘণ্টা
  • যারা আরবি দেখে পড়তে পারেন, কিন্তু অর্থ বোঝেন না
  • সর্বশেষ পরিবর্তন: ১ আগস্ট, ২০২৫
  • বাংলা
যাদের জন্য এই কোর্স:
  • যারা আরবি পড়তে পারেন, কিন্তু অর্থ বোঝেন না
  • গৃহিণী, ব্যস্ত নারী বা শিক্ষার্থী, যাদের সময় সীমিত
WhatsApp