নিজে আরবিতে দক্ষ হয়ে উঠুন এবং আপনি-ই সন্তানের আরবি শিক্ষক হোন।
I am currently a student in this course, and it has been a very valuable experience. I can now speak basic Arabic and confidently support my child in improving his Rojatul Atfal Arabic skills.
The course instructor is highly experienced and gives proper attention to every student, ensuring effective learning for all.
I highly recommend this course to anyone who wants to learn Arabic in a practical and supportive way.
আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের জন্য অতীব সহায়ক একটি কোর্স, যা সন্তানের একাডেমিক শিক্ষায় সহযোগিতার ক্ষেত্রে অত্যম্ত ফলপ্রসু হবে বলে আশাবাদী।
প্যারেন্টিং এরাবিক মাস্টার কোর্সটি অত্যন্ত উপকারী একটি কোর্স। আরবি ভাষা শিক্ষায় নিজে উপকৃত হওয়া যাবে এবং সন্তানকেও সহযোগিতা করা সম্ভব হবে, ইন-শা-আল্লাহ।
হিফয, দাওরা, তাখাসসুস (ইফতা)
ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ
উস্তায: মাদরাসাতুস সুন্নাহ
'অভিভাবকদের জন্য এরাবিক মাস্টার কোর্স'
আরবি কেবল একটি ভাষা নয়; এটি জ্ঞান, ঐতিহ্য ও সভ্যতার এক বিশাল ভাণ্ডার। এই ভাষাতেই নাযিল হয়েছে পবিত্র কুরআন এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইবাদত ও দুআয় প্রতিদিন আরবি ব্যবহার করছেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ইতিহাস, সাহিত্য ও প্রাচীন জ্ঞানভাণ্ডার সরাসরি অনুধাবনের জন্যও আরবি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি আয়ত্ত করলে কুরআন-হাদীস গভীরভাবে বোঝা সম্ভব হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে সরাসরি যোগাযোগের দ্বার উন্মুক্ত হয়।
এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ‘অভিভাবকদের জন্য এরাবিক মাস্টার কোর্স’ সাজানো হয়েছে বিশেষভাবে অভিভাবকদের জন্য। কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে আপনি নিজে আরবিতে দক্ষ হয়ে উঠবেন এবং সন্তানের প্রথম ও সেরা শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারবেন, ইন-শা-আল্লাহ। অনেক অভিভাবকই সন্তানদের আরবি শিক্ষায় সহযোগিতা করতে চান—এই কোর্স আপনাকে সেই যোগ্যতা অর্জনের বাস্তব সুযোগ দেবে।
আধুনিক ও সহজ পদ্ধতিতে সাজানো এই কোর্সে ধাপে ধাপে আরবি পড়া, বোঝা ও বলার দক্ষতা গড়ে তোলা হবে। মাদরাসার সিলেবাসভুক্ত জনপ্রিয় কিতাব ‘বিদায়াতুল আরাবিয়্যাহ’ এবং ‘এসো আরবি শিখি’-এর ওপর ভিত্তি করে বছরব্যাপী নিবিড় চর্চার সুব্যবস্থা থাকবে।
এই কোর্স শেষে আপনি শুধু নিজেই শিখবেন না; বরং সন্তানের সাথে আরবিতে কথোপকথন চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করবেন এবং আরবি ভাষা শিক্ষায় তাকে সহযোগিতা করতে পারবেন। ফলে পরিবারে গড়ে উঠবে একটি শুদ্ধ দ্বীনি পরিবেশ, এবং সন্তানের আরবি শিক্ষার ভিত্তি হবে আরও মজবুত ও অর্থবহ, ইন-শা-আল্লাহ।
যা যা থাকছে:
• মোট ১০০টি ক্লাস
• সপ্তাহে ২টি ক্লাস (মঙ্গল ও শুক্রবার)
• সময়: বাদ এশা
• মোট ১২টি মাসিক পরীক্ষা
• সর্বশেষ ফাইনাল পরীক্ষা
কোর্সের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য
• সন্তানের আরবি শিক্ষায় পিতামাতার সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
• নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ আরবি কিতাব থেকে পাঠদান।
• দীর্ঘ গবেষণা-ভিত্তিক মানসম্মত ক্লাস মডিউল।
• মদীনা বিশ্ববিদ্যালয় থেকে এমফিলপ্রাপ্ত অভিজ্ঞ উস্তাযের তত্ত্বাবধানে শিক্ষা।
• সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে বিশুদ্ধ আরবি ভাষা চর্চা।
• প্রয়োজনীয় শব্দভাণ্ডার ও ডায়লগসহ সাবলীলভাবে কথা বলার দক্ষতা অর্জন।
• আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভাষাভীতি দূরীকরণ।
• সার্বক্ষণিক অনলাইন সহায়তা ও কোর্স শেষে সনদপত্র প্রদান।