Warning: Undefined array key "slug" in /home/hikmatec/diniyatcourse.com/pages/header.php on line 26
Good Parenting Course | Islamic Parenting Guidance Online | Diniyat Course

গুড প্যারেন্টিং

সন্তান প্রতিপালনে বাবা-মায়ের ভূমিকা সংক্রান্ত কোর্স।

5 (1 reviews)
150+ students
Reviews
Abu musfira
07 Jul 2025

এই কোর্সটি সম্পন্ন করে আমার অনেক উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মৌলিক অনেক বিষয় জানতে পেরেছি।

Your Instructor
উস্তায মিনহাজুর রহমান

হিফয, দাওরা, কামিল, মাস্টার্স (ইবি)
তাখাসসুস (হাদীস), ইফতা
কো-অর্ডিনেটর: মাদরাসাতুস সুন্নাহ

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবিজি (সা.)-এর উপর। দীনি শিক্ষার এই অনলাইন প্লাটফর্মে আপনাকে স্বাগতম। বাবা-মা হলেন সন্তানের প্রথম পাঠশালা। সন্তানকে সুপথে পরিচালিত করার ক্ষেত্রে বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধান অতি গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বাবা-মা সচেতন ভূমিকা পালন না করলে, সন্তান বিপথে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ইসলামের নির্দেশনা অনুযায়ী বাবা-মায়ের দায়িত্ব ও কর্তব্যগুলো কী কী, তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কোর্সটি প্রস্তুত করা হয়েছে। গুড প্যারেন্টিং বিষয়ক এই কোর্সটিতে একাধিক মডিউল রয়েছে। প্রতিটি মডিউলে আবার ভিডিও এবং সংক্ষিপ্ত পিডিএফ নোটের পাশাপাশি নিজেকে যাচাইয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।   
    

আমরা আশা করছি— এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে, সন্তান প্রতিপালনে বাবা-মায়ের প্রতি ইসলামের নির্দেশনা সম্পর্কে জানা যাবে, ইন-শা-আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সন্তানের হকগুলো আদায় করার তাওফীক দিন। আমীন।


কোর্সটি সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:

  • এই কোর্সটির সকল উপকরণ ও সর্বস্বত্ব সংরক্ষিত।
  • লিখিত অনুমতি ব্যতীত কোর্সের ভিডিও, নোট অথবা প্রশ্ন অন্য কোন সাইটে বা চ্যানেলে আপলোড করা যাবে না।
  • কোর্সটি করার জন্য প্রথমে ভিডিও দেখুন। অতঃপর পিডিএফ নোট পড়ুন, এরপর পরীক্ষা দিন।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:

  • ফাইনাল পরীক্ষায় মোট ৫০টি প্রশ্ন থাকবে।
  • ১ ঘণ্টা সময়ের মধ্যে ফাইনাল পরীক্ষা শেষ করতে হবে।
  • একবারের বেশী পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
  • পরীক্ষায় পাশ করতে হলে ন্যূনতম ৩০ মার্ক পেতে হবে।

কোর্সের বৈশিষ্ট্য:

  • অভিজ্ঞ উস্তায/উস্তাযাগণ কর্তৃক পরিচালিত দারস।
  • বিষয়ভিত্তিক একাধিক মডিউল।
  • ভিডিও লেকচার।
  • সংক্ষিপ্ত নোট।
  • MCQ, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই।
  • সফলভাবে কোর্স সমাপ্তির পর সার্টিফিকেট প্রদান।

পিডিএফ নোট
নিজেকে যাচাই

পিডিএফ নোট
নিজেকে যাচাই

পিডিএফ নোট
নিজেকে যাচাই

পিডিএফ নোট
নিজেকে যাচাই

পিডিএফ নোট
নিজেকে যাচাই

পিডিএফ নোট
নিজেকে যাচাই

পিডিএফ নোট
নিজেকে যাচাই

ফাইনাল পরীক্ষা
এই কোর্সে যা যা আছে:
8 মডিউল 7 পিডিএফ 8 পরীক্ষা
কোর্স বিবরণ
  • ক্লাসের সময়: ৩ ঘণ্টা
  • সচেতন অভিভাবকদের জন্য এই কোর্স
  • সর্বশেষ পরিবর্তন: ১৫ জুলাই, ২০২৫
  • বাংলা
যাদের জন্য এই কোর্স:
  • যারা পিতা-মাতা তাদের জন্য
  • যারা সচেতন অভিভাবক, তাদের জন্য
  • সন্তানকে সুপথে পরিচালনা করতে ইচ্ছুকদের জন্য
WhatsApp