সেলফ রুকইয়া কোর্স
আলহামদুলিল্লাহ। রুকাইয়া ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি এবং বিভিন্ন বিষয় জানতে পেরেছি।
আল্লাহ তা'য়ালা উস্তাদকে উত্তম প্রতিদান দান করুন।
আলহামদুলিল্লাহ, রুকইয়াহ শারইয়্যাহ কোর্সটি সুন্দর ভাবে শেষ করতে পেরেছি। একজন মুসলিম হিসেবে আমরা কতটা কুসংস্কার নিয়ে পড়ে আছি, সেটা কল্পনার বাইরে যা আমাদের ইমানের সাথে আমল ও নষ্ট করছে।ছোট থেকে এসব কুসংস্কার ও শিরক এর মতো ভয়াবহ গুনাহ দেখে এটা এখন আর গুনাহ মনে হয় না, নরমালই মনে হয়, যা আমরা নিজের জ্ঞানের সল্পতায় করেছি।রুকইয়্যাহ শারইয়্যাহ কোর্সটি কমপ্লিট করার জন্য অনেক কিছু জানতে পেরেছি এবং শিখেছি। একজন মুসলিম হিসেবে রুকইয়্যাহ সম্পর্কে সবারই জানা উচিৎ। আল্লাহ তাআ'লা উস্তায এবং এই কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক
আলহামদুলিল্লাহ।
আল্লাহর রহমতে রুকিয়াহ কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস ছিল কুরআন ও সুন্নাহভিত্তিক বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। একটি বিষয় বিশেষ করে বলার এভাবে শিট নিয়ে পড়ার আগ্রহ যতটা থাকে, তার থেকে সম্পূর্ণ কোর্সটি শেষ করার পর সকলকে কোর্সের পিডিএফ গুলো বই আকারে সরবরাহ করলে, সকলে আরো বেশি উপকৃত হবে। কোর্সটি করায় অনেক ভুল ধারণা দূর হয়েছে এবং রুকিয়াহ সম্পর্কে সহীহ জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে।
আল্লাহতালা উস্তায এবং এই কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।আমীন
জাযাকুমুল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে রুকিয়াহ কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস ছিল কুরআন ও সুন্নাহভিত্তিক, তথ্যবহুল এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য।
সবচেয়ে ভালো লেগেছে, বিষয়গুলো খুব সহজ ও সাবলীলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেক ভুল ধারণা দূর হয়েছে এবং রুকিয়াহ সম্পর্কে সহীহ জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে। কোর্সের প্রতিটি লেকচারের পেছনে উস্তাযের আন্তরিকতা ও পরিশ্রম স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আল্লাহ তাআলা উস্তায এবং এই কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন, তাদের ইলম ও আমলে বরকত দিন এবং এই খিদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমীন।
যারা সহীহ আকীদার আলোকে রুকিয়াহ শিখতে চান, তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত উপকারী ও নির্ভরযোগ্য। আন্তরিকভাবে সুপারিশ করছি।
জাযাকুমুল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ, রুকইয়াহ ক্লাস করে আমি অনেক উপকৃত হয়েছি। এই ক্লাসের মাধ্যমে আমি অনেক নতুন বিষয় শিখতে পেরেছি। আল্লাহর রহমতে এই জ্ঞান আমার ব্যক্তিগত জীবনেও অনেক উপকারে এসেছে। আল্লাহ তাআলা এই ক্লাসের আয়োজক ও শিক্ষকদের উত্তম প্রতিদান দান করুন। আমীন।
আলহামদুলিল্লাহ রুকাইয়া কোর্স করে উপকৃত হয়েছি।
আমি রুকাইয়া কোর্সটি সম্পূর্ণ শেষ করেছি আলহামদুলিল্লাহ । কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। সমসাময়িক অবস্থার প্রেক্ষিতে সবারই কোর্সটি উচিত।
রুকইয়াহ শারইয়্যাহ কোর্সটি অত্যন্ত উপকারী কোর্স। এই কোর্স থেকে আমি অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ।
হিফয, দাওরা
উস্তায: মাদরাসাতুস সুন্নাহ
বদনজর, জাদুটোনা, তাবিজতুমার এবং জিনের আসর—এই ধরনের জটিল ও বহুমাত্রিক সমস্যাগুলো সাধারণত প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সমাধানযোগ্য হয় না।
ভুক্তভোগী ডাক্তারদের কাছে গেলেও রোগ নির্ণয় করা যায় না এবং পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ হিসেবে দেখা গেলেও বাস্তবে তিনি অসুস্থ অনুভব করেন, যার ফলে তাকে বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হতে হয়।
আর যদি কেউ ভণ্ড কবিরাজদের কাছে যান, তবে দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই ক্ষতির সম্ভাবনা থাকে। অথচ সমস্যার শুরু থেকেই যদি রুকইয়াহ শারইয়্যাহ পদ্ধতি মেনে চলা হয়, তবে আল্লাহর ইচ্ছায় অল্প সময়ের মধ্যেই আরোগ্য লাভ সম্ভব।
‘রুকইয়াহ’ হলো নববি চিকিৎসা পদ্ধতির একটি অংশ। এর মাধ্যমে কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দুআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বদনজর, জাদুটোনা, জিনের আসর, ওয়াসওয়াসাসহ বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের সমাধান পাওয়া যায়।
এই কোর্সে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, ইন-শা-আল্লাহ।
কোর্সের বিবরণ:
এই কোর্সের বৈশিষ্ট্য:
কোর্স প্ল্যান (সংক্ষিপ্ত):