নারীদের জন্য সহীহভাবে কুরআন শিক্ষার অনলাইন কোর্স
ঘরে বসে সুন্দরভাবে কুরআন শেখার জন্য এই কোর্স অত্যন্ত কার্যকর। আমি আগে কুরআন পড়তে পারতাম, তবে ব্যাকরণগত কিছু বিষয়ে ঘাটতি ছিল। এই কোর্সের মাধ্যমে সেই ঘাটতিগুলো খুব সহজে পূরণ করতে পেরেছি এবং নতুনভাবে শিখতে পারছি। উস্তাযার আন্তরিকতা ও পরিশ্রম প্রশংসনীয়, যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। আমি আন্তরিকভাবে কামনা করি, এই কোর্স আমাদের সবার কল্যাণ বয়ে আনুক।
আসসালামু আলাইকুম, আমি কুরআন পরতে পারতাম কিন্তু সেটা সঠিক পরছি নাকি ভুল পরছি বুঝতে পারতাম না। যখন কোর্স শুরু করলাম তখন বুঝতে পারলাম অনেক ভুল আছে। কিন্ত উস্তাযা আমাদের অনেক সহজ করে বুঝিয়ে আমাদের পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ আমি শুদ্ধ ভাবে পড়তে পারি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, এত সহজে সুন্দর করে এবং খুব অল্প সময়ে কোরআন এর নিয়ম গুলো সঠিক ভাবে শিখা যায়,এবং সেটি ঘরে বসেই। ওস্তাযা অত্যন্ত দক্ষতার সাথে সে কাজটি করে দেখিয়েছেন।আল্লাহ রাব্বুল আলামীন উস্তাজা নেক হায়াত বাড়িয়ে দিন।
"আলহামদুলিল্লাহ, উস্তাযা যেভাবে আমাদের বয়স বিবেচনা করে প্রতিজনকে আলাদা আলাদাভাবে ধরে সুন্দর করে পড়া নিয়েছেন, তা সত্যিই অসাধারণ। উনার এই চমৎকার সিস্টেম এবং আন্তরিক যত্নের কারণেই ঘরে বসেই তাজবিদের নিয়মগুলো এত সহজে শিখতে পেরেছি, আল্লাহ উনাকে উত্তম জাজা দিন।"
Alhamdullah it has specially helped me to correct my makhraj and madd. As it is online, it has also saved my time.
আলহামদুলিল্লাহ,,ঘরে বসে কুরআন শিক্ষার জন্য খুবই উপকারি কোর্স টি,,
ঘরে বসে অনলাইনে এত সুন্দরভাবে কুরআন শেখা যাবে—এটা আমার কল্পনার বাইরে ছিল। এই কোর্সের জন্য আলহামদুলিল্লাহ।
নারীদের সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি খুব ফলপ্রসূ একটি কোর্স, আলহামদুলিল্লাহ।
দাওরায়ে হাদীস
দাওরায়ে হাদীস
Batch-3
দাওরা, হিফয (১০ জুয)
আলহামদুলিল্লাহ! কুরআনুল কারীম হলো হিদায়াতের চূড়ান্ত উৎস—একটি নিখুঁত জীবনদর্শন, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের সাফল্যের পথ দেখায়। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই সহীহ তিলাওয়াত জানেন না, যার ফলে নিজেদের অজান্তেই তিলাওয়াতে ভুল করেন, যা অত্যন্ত মারাত্মক বিষয়।
এই বাস্তবতা সামনে রেখে বিশেষভাবে মহিলাদের জন্য শুরু হচ্ছে একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স, যেখানে খুব সহজভাবে, ধাপে ধাপে সহীহভাবে কুরআন তিলাওয়াত শিখানো হবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
‘আর তুমি কুরআন তিলাওয়াত করো সুন্দরভাবে ধীরে ধীরে।’ - সূরা মুযযাম্মিল: ৪
বিশুদ্ধ তিলাওয়াতের জন্য সর্বপ্রথম দরকার হরফ, মাখরাজ, সিফাত ও তাজভিদের নিয়ম জানা। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিয়মিত মাশক্ব করা। প্রচুর অনুশীলন ছাড়া উচ্চারণে বিশুদ্ধতা অর্জন সম্ভব নয়।
এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা তৈরি করেছি কুরআন শিক্ষার একটি বিশেষ কোর্স— যেখানে মাশক্বের মাধ্যমে ধাপে ধাপে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো হবে, অত্যন্ত সহজ ও সাবলীল পদ্ধতিতে, ইন-শা-আল্লাহ।
কোর্সের উদ্দেশ্য: