নারীদের সহীহ কুরআন শিক্ষা কোর্স (অ্যাডভান্স)
সহীহ কুরআন শিক্ষার এই কোর্সটি অত্যন্ত উপকারী
নারীদের জন্য সহীহ কুরআন শিক্ষার এই কোর্সটি অত্যন্ত উপকারী, আলহামদুলিল্লাহ।
দাওরায়ে হাদীস
Batch-1
দাওরায়ে হাদীস
Batch-2
দাওরায়ে হাদীস
নবিজি (সা.) বলেছেন–
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
অর্থ: “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।” -সহীহ আল-বুখারী
মহান আল্লাহ কুরআনে কারীমকে আরবী ভাষায় অবতীর্ণ করেছেন। পৃথিবীতে যত ভাষা আছে, তম্মধ্যে আরবী ভাষা অন্যতম। আরবী ভাষার কোন অক্ষরের উচ্চারণ স্থান বা কোন অক্ষরের সিফাত এর মধ্যে পরিবর্তন হলে অর্থের মধ্যে মারাত্মক পরিবর্তন হয়ে যায় এবং অর্থবোধক শব্দও অর্থহীন হয়ে যায়। সুতরাং কুরআনের অক্ষর উচ্চারণের বেলায় কোন স্বাধীনতা নেই। কুরআনের তিলাওয়াত বা পড়ার জন্য ধারাবাহিক নিয়ম কানুন নির্দিষ্ট আছে, যা অনুকরণ করে অক্ষরগুলির উচ্চারণের মাধ্যমে তিলাওয়াত করলে তা সঠিক কুরআন তিলাওয়াত হবে যা নবী (সা.)-এর উপর অবতীর্ণ হয়েছিল। এসব নিয়ম-কানুনের নামই হলো ইলমে তাজভিদ।
বিশুদ্ধ তিলাওয়াতের জন্য সর্বপ্রথম দরকার হরফ, মাখরাজ, সিফাত ও তাজভিদের নিয়ম জানা। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিয়মিত মাশক্ব করা, প্রচুর অনুশীলন। প্রচুর অনুশীলন ছাড়া উচ্চারণে বিশুদ্ধতা অর্জন সম্ভব নয়।
এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা তৈরি করেছি কুরআন শিক্ষার এডভান্স কোর্স— যেখানে সিফাত, মাখরাজের বিস্তারিত অনুশীলন ও তাজভিদের নিয়ম-কানুন শেখানো হবে।
এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে আপনি নিজে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিখতে পারবেন এবং সন্তানের শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারবেন, ইন-শা-আল্লাহ। অনেক অভিভাবকই সন্তানদের কুরআন শিক্ষায় সহযোগিতা করতে চান—এই কোর্স আপনাকে সেই যোগ্যতা অর্জনের বাস্তব সুযোগ দেবে।
যাদের জন্য এই কোর্স:
এই কোর্স শেষে যা অর্জিত হবে:
কোর্সের বিশেষ বৈশিষ্ট্য