বুঝে বুঝে সালাত আদায়ের এক পরিকল্পিত রোডম্যাপ।
No reviews yet.
হিফয, দাওরা, তাখাস্সুস ফিল ফিক্বহ (ইফতা),
দা'ওয়াহ ও ইসলামিক স্টাডিজ (এইউবি)
উস্তায: মাদরাসাতুস সুন্নাহ
প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। তাকবির বলি, সূরা ফাতিহা
তিলাওয়াত করি, কুরআনের
বিভিন্ন সূরা পড়ি, রুকু
ও সিজদা করি, তাশাহহুদ
ও দরূদ পড়ি এবং সালাম ফিরিয়ে সালাত শেষ করি।
কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি? আমি যা পড়ছি, তার অর্থ কি
আমি জানি? রুকুতে
আমি আমার রবকে কী বলছি?
সিজদায় আমি কী চাইছি?
তাশাহহুদে আমি কী ঘোষণা করছি?
সালাত শুধু কিছু শারীরিক অঙ্গভঙ্গির সমষ্টি নয়। এটি একজন বান্দার সাথে তার
রবের গভীর সম্পর্কের অন্যতম প্রধান মাধ্যম। সালাতের প্রতিটি তাকবির, প্রতিটি
তাসবিহ, প্রতিটি
আয়াত এবং প্রতিটি দোয়ার রয়েছে গভীর অর্থ, শিক্ষা ও মর্ম।
আমরা যদি সালাতে কী বলছি তা বুঝতে পারি, তাহলে সালাতের প্রতি আমাদের
দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। রুকু হতে পারে বিনয়ের মুহূর্ত, সিজদা হতে
পারে প্রশান্তির আশ্রয়,
আর সূরা ফাতিহা হতে পারে আমাদের রবের সাথে এক জীবন্ত কথোপকথন। এই উপলব্ধি
থেকেই আমাদের “সালাত
অনুধাবন কোর্স”।
এই কোর্সের মাধ্যমে সালাতের তাকবির থেকে সালাম পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ
পাঠ, দোয়া, যিকির ও
কুরআনের অংশ
অর্থ, ব্যাখ্যা, শিক্ষা ও
প্রাসঙ্গিকতার আলোকে অনুধাবন করার সুযোগ তৈরি করা হবে, ইন-শা-আল্লাহ
।
v কোর্সের বৈশিষ্ট্য:
· মাত্র ২০টি মডিউলে সালাতের তাকবির
থেকে সালাম পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থ, ব্যাখ্যা ও
অনুধাবনের মাধ্যমে শেখানো হবে, ইন-শা-আল্লাহ।
· সালাতে পঠিত দোআ, যিকির, তাসবিহ ও কুরআনের
আয়াতের অর্থসহ বিস্তারিত আলোচনা।
· সালাতে বহুল পঠিত সূরা ফীল থেকে
সূরা নাস পর্যন্ত নির্বাচিত ছোট সূরার অর্থ ও সংক্ষিপ্ত
তাফসির।
· খুশু-খুযূ অর্জনের বাস্তব ও কার্যকর কৌশল শিক্ষা।
· প্রতিটি মডিউলের জন্য পৃথক প্র্যাকটিস
নোট।
· কুইজ ও আত্মমূল্যায়নের মাধ্যমে নিজের অগ্রগতি যাচাই করার সুযোগ।
· প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ উভয়ের জন্য বিশেষভাবে উপযোগী, বাস্তবধর্মী ও অনুধাবনভিত্তিক কোর্স
কাঠামো।
· ফ্লেক্সিবল কোর্স স্ট্রাকচার, প্রয়োজন অনুযায়ী
অতিরিক্ত আলোচনা ও প্রশ্নোত্তর সেশন।
· নিয়মিত মূল্যায়ন
· ই-সার্টিফিকেট
v
এই কোর্স শেষে যা অর্জিত হবে:
·
সালাতের প্রতিটি রুকন ও কার্যক্রমের অর্থ ও তাৎপর্য বুঝতে পারবে।
· সালাতে পঠিত দোআ ও যিকিরসমূহের অর্থ
অনুধাবন করতে পারবে।
·
সালাতে পঠিত ছোট সূরাগুলোর মূল শিক্ষা ও বার্তা উপলব্ধি করতে পারবে।
·
রুকু, সিজদাহ, তাশাহহুদ ও
দরূদের অর্থ ও তাৎপর্য বুঝতে পারবে।
·
সালাতে খুশু-খুযূ বৃদ্ধির কৌশল প্রয়োগ করতে পারবে।
·
সালাতে নিজের ভুল-ত্রুটি চিহ্নিত ও সংশোধন করতে পারবে।
·
সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করতে পারবে।
·
সালাতের শিক্ষা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবে, ইন-শা-আল্লাহ।
v কোর্স বিবরণ
·
দুইমাস ব্যাপী সালাত তাদাব্বুর কোর্স
·
সপ্তাহে
দুইদিন ক্লাস। (সোমবার ও বুধবার)
·
সময়:
বাদ ইশা।
·
সর্বমোট
২০টি ক্লাস
·
প্রত্যেক
ক্লাস শেষে ভিডিও রেকর্ড সরবরাহ
·
২০টি প্র্যাকটিস নোট
·
পরীক্ষা
ও এসাইনমেন্ট